ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার:
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দমনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগেই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩ আগস্ট আলোচনা করে সিদ্ধান্ত নিই ড. ইউনূসকে সরকারপ্রধান করবো। ৩৫ জুলাই আমরা আলোচনায় বসি এবং তাকে দায়িত্ব পালনের প্রস্তাব দিই। এর আগেই শেখ হাসিনার পতন হবে বলে ধারণা করেছিলাম।”

তিনি আরও জানান, গত বছর ৫ আগস্ট সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়। একইসঙ্গে সেনাশাসন বা সেনা-সমর্থিত শাসন মেনে নেওয়া হবে না বলে জানানো হয়।

জবানবন্দিতে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আন্দোলন চলাকালে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আন্দোলনকারীদের হত্যা বা গুম করার পরিকল্পনা ছিল সরকারের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নাহিদ ইসলাম দাবি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর আংশিক জবানবন্দি গ্রহণ করা হয়েছিল। বৃহস্পতিবার তা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫