ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বোরো ধানের ক্ষতি Logo মঙ্গলবার ভোর থেকে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, দ্রুত মেরামতে মাঠে পিডিবি Logo লাখাইয়ে গরু বিচরণ নিয়ে সংঘর্ষ: পুলিশসহ আহত ১৫ Logo মাধবপুর-চুনারুঘাটের সমস্যার চিত্র তুলে ধরে এমপিকে খোলা চিঠি Logo বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা Logo হবিগঞ্জে বিজিবির ফ্রি চক্ষু শিবির, চিকিৎসা ও ওষুধ বিতরণ Logo ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: এমপি ফয়সল Logo অশুভ ‘ভিউ ব্যবসায়ীদের’ বিষাক্ত ছোবল থামাতে হবে Logo হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি

প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, মনোনয়নে থাকছে চমক

ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। এ পরিস্থিতিতে রাজপথের আন্দোলনের পাশাপাশি ভোটের মাঠেও নজর দিচ্ছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে দলটি ভিন্ন কৌশলে এগোচ্ছে। এবার প্রার্থী বাছাইয়ে রাখা হচ্ছে বিশেষ গুরুত্ব এবং থাকছে বড় ধরনের চমকও।

দলটির শীর্ষ নীতিনির্ধারকদের তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে প্রায় ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে প্রাথমিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু হয়েছে।

সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে ডোর-টু-ডোর প্রচারণা ও জনসম্পৃক্ত নানা কর্মসূচি নেওয়া হবে। এর মাধ্যমে সারাদেশে নির্বাচনী উত্তাপ ছড়াতে চায় দলটি।

দলীয় সূত্র বলছে, তফসিলের পর প্রার্থী ঘোষণা করলে আসনভিত্তিক জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘ ১৫ বছর নির্বাচনের বাইরে থাকায় এবং আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে মাঠ পর্যায়ে তৎপরতা কম ছিল। এবার বহু প্রার্থী মনোনয়ন চাইবেন, যা দ্বন্দ্ব তৈরি করতে পারে। তাই এ ঝুঁকি এড়াতেই তফসিলের আগেই প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।

স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এবারের প্রার্থী মনোনয়নে বড় ধরনের চমক থাকতে পারে। কিছু আসনে এমন প্রার্থী আসবেন যাদের নিয়ে আগে কেউ ভাবেনি। আবার অনেক সিনিয়র নেতা মনোনয়ন নাও পেতে পারেন। মূলত জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই অগ্রাধিকার দিতে চায় দলের হাইকমান্ড।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বোরো ধানের ক্ষতি

error:

প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, মনোনয়নে থাকছে চমক

আপডেট সময় ০৭:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫