
বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের তিতাস নদীতে অনুষ্ঠিত হলো এক জমকালো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শত শত দর্শকের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শশই গ্রামের দক্ষিণ পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী (সিলেট) শশই মোঃ সৈয়দ মিয়ার উদ্যোগে এবং হাবিব মেম্বারের সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়। এতে গ্রামের সামছু মেম্বার, মিজান, জাকির, সাত্তার, সাদেকসহ স্থানীয়রা সহযোগিতা করেন।
প্রতিবছর বর্ষা মৌসুমে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ নৌকা বাইচ আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় বুল্লা এলাকার বাসু মিয়ার নৌকা, একতারপুর গ্রামের শাহ আলম মাস্টারের নৌকা ও দর্পণ ভূঁইয়ার নৌকা।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ২৪ ইঞ্চি এলইডি টিভি, আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পান রাইস কুকার।
নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় জমায় শত শত দর্শক। অনেকেই ভাড়া করা নৌকায় বসে বাইচ উপভোগ করেন।
বাংলার খবর ডেস্ক : 
















