ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!

বাংলার খবর ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর

নারীদের প্রতারণার ফাঁদে ফেলে একের পর এক বিয়ে এবং পরে নির্যাতনের অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি ইতোমধ্যে অন্তত ১৬টি বিয়ে করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে মানববন্ধন করেন কয়েকজন নারী। তাদের অভিযোগ, বন কর্মকর্তা কবির হোসেন পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া কিংবা বিমানবালা হওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ে করতেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই যৌতুক দাবি এবং নির্যাতনের কারণে সংসার ভেঙে যেত।

ভুক্তভোগীদের মধ্যে ঢাকার নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলনসহ আরও অনেকে রয়েছেন। সর্বশেষ চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের দ্বিতীয় দিনেই শ্বশুরবাড়ির সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার দাবি জানান। রাজি না হওয়ায় খাদিজাকে সরকারি বাসভবন থেকে বের করে দেন।

মানববন্ধনে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন, থানা, আদালত এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েও কোনো বিচার পাননি তারা। একবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও দ্রুত জামিন পান কবির হোসেন।

এদিকে বৃহস্পতিবার দিনভর বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি ঘটনাটি যাচাই করেছে। কর্মকর্তারা ভুক্তভোগী ও বন বিভাগের কর্মীদের কাছ থেকে লিখিত বক্তব্য নিলেও তদন্ত সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

অভিযুক্ত কবির হোসেন বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেননি। তবে তার আইনজীবী দাবি করেন, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!

আপডেট সময় ০২:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫