ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

তাহেরি হুজুরকে খুঁজছে পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ায় মামলার অভিযোগে চাঞ্চল্য

বাংলার খবর ডেস্ক

আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরির নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

জানা যায়, গত সোমবার (৮ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে।

মোট ১৬ জনকে এ মামলার আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুরে বিজয়নগর ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জশনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, “হেফাজতের করা মামলায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

তাহেরি হুজুরকে খুঁজছে পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ায় মামলার অভিযোগে চাঞ্চল্য

আপডেট সময় ০৭:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫