ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

জামালপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
“নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস ২০২৫” উপলক্ষে জামালপুরে নির্মল বায়ু ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে এক স্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফৌজদারি মোড়ে এ্যাকশনএইড বাংলাদেশের জেট-নেট-বিডি’র উদ্যোগে এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), রাউডো ও জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, “বায়ু দূষণ আজ একটি জাতীয় সমস্যা। এ থেকে উত্তরণের জন্য কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন ও জনসচেতনতা।”

প্রত্যাশা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামীমা বেগম রুবী বলেন, “বায়ু দূষণ নারী ও শিশুদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। নির্মল বায়ু আমাদের মৌলিক অধিকার, তাই এর সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ছাইদা বেগম শ্যামা, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পরিবেশ সম্পাদক ও পরিবেশবাদী আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও সামাজিক নেতা মোঃ আমির উদ্দিন।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নির্মল বায়ুর কোনো বিকল্প নেই। তারা সরকারের গৃহীত পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন এবং সর্বস্তরে মনিটরিং বাড়ানোর আহ্বান জানান।

কেন্দুয়া ইয়াসিন পাড়া উন্নয়ন দল, সোনাকাতা উন্নয়ন দল এবং সাধারণ নাগরিকরা এ ক্যাম্পেইনে অংশ নিয়ে স্বাক্ষরের মাধ্যমে নির্মল বায়ুর দাবিতে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, সংগৃহীত স্বাক্ষরসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে।

এই কর্মসূচি ছিল এ্যাকশনএইড বাংলাদেশের জেট-নেট-বিডি’র সারাদেশব্যাপী পরিবেশ সুরক্ষা কার্যক্রমের একটি অংশ, যার মাধ্যমে তরুণ ও স্থানীয় পরিবেশবাদীদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

জামালপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

আপডেট সময় ০৪:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫