ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

হবিগঞ্জে ডাকাতের হাতে ব্যবসায়ী খুন

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জে ডাকাতের হামলায় খুন হয়েছেন মো. মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী। রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার খেলার মাঠ সংলগ্ন রাফি স’ মিল এলাকায় এ ঘটনা ঘটে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।

নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডের গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর মালিক। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আবদুল রহিম মাষ্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাবার পথে দেউন্দি ক্রস রোডে গিয়ে শুনেন রাফি স মিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে। এসময় তারা এগিয়ে গেলে ডাকাতদল তাদেরও আটক করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।

ঘটনার সময় মহসিন মিয়া পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাকে ধাওয়া করে। বিষয়টি এলাকায় জানা জানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। এদিকে মহসিন মিয়াকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মাঠের কাছে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ সাড়াষি অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

হবিগঞ্জে ডাকাতের হাতে ব্যবসায়ী খুন

আপডেট সময় ০২:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫