ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুর সীমান্তে হুন্ডির ৫ লাখ টাকা আটক

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিশেষ অভিযানে হুন্ডির নগদ ৫ লাখ ৪ হাজার টাকা আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১৯৯৪/১-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। এক পর্যায়ে ভারতের দিক থেকে একজন লোক সীমান্ত অতিক্রম করলে টহলদল তাকে ধাওয়া করে। এসময় সে দুটি ছোট কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে কার্টুন দুটি থেকে ৫ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত নগদ টাকা মালিকবিহীন হওয়ায় তা মাধবপুর থানায় মামলা দায়ের সাপেক্ষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া সীমান্ত দিয়ে যাতে কোন প্রকার হুন্ডি পাচার সংঘটিত না হয় সে ব্যাপারে ২৫ বিজিবি বদ্ধপরিকর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুর সীমান্তে হুন্ডির ৫ লাখ টাকা আটক

আপডেট সময় ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫