ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

শেরপুরে নকলায় একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগী যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। আর পদত্যাগী সদস্যরা হলেন- মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, সম্প্রতি ঘোষিত উপজেলা সমন্বয় কমিটি অযোগ্য ও অনাদর্শিক প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হওয়ায় তারা কমিটি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ কারণেই আত্মসম্মান রক্ষার্থে তারা একযোগে পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়ে যুগ্ম সমন্বয়কারী মো. মমিনুল ইসলাম আরব বলেন, “আমরা ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য পদত্যাগ করেছি। আমাদের মূল কারণ প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য ব্যক্তি। তার বিরুদ্ধে শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, শিক্ষাগত যোগ্যতাও ভালো নয়। তাই তার সঙ্গে কাজ করা অসম্ভব।”

উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে নকলা উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করে মোট ৩২ সদস্যের কমিটি গঠন করা হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়, এবং শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হয়ে ১৫ জন একযোগে পদত্যাগ করলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

শেরপুরে নকলায় একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

আপডেট সময় ০২:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫