ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে শিশু পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ সাগর আহমেদ, বাংলার খবর নবীগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শিশু পার্ক এবং উপজেলা পরিষদ পুকুরপাড় সংলগ্ন ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উদ্বোধনের পর বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, চেক ও আর্থিক অনুদান, ভ্যান ও ভ্রাম্যমাণ দোকান বিতরণ এবং ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা সমবায় অফিসার বিদুৎ দাশ, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমদ এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ ফরিদুর রহমান বলেন, “উপজেলার মধ্যে এই পার্কটি একটি উন্নয়নের দৃষ্টান্ত হয়ে থাকবে, যা সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে শিশু পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫