ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

এনসিপি ছাড়লেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

বাংলার খবর ডেস্ক
সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ধারায় নতুন করে যুক্ত হলেন শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের ভাই আবুল আজরফ আহসান জাবুর। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর মাধ্যমে সিলেটে এনসিপি থেকে মোট ১০ জন নেতা পদত্যাগ করলেন।

আবুল আজরফ আহসান জাবুর সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং এনসিপি সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে দলের কার্যক্রমে সময় দিতে না পারায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ১২ জুলাই সিলেট জেলা সমন্বয় কমিটি ঘোষণার পর থেকেই এনসিপি নেতাকর্মীদের একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। কাঙ্ক্ষিত পদ না পাওয়া, পূর্ব অবগত না করে কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং রাজনৈতিক চাপের মতো কারণগুলোকে পদত্যাগের পেছনের কারণ হিসেবে স্থানীয় সূত্র জানিয়েছে।

এর আগে বিশ্বনাথ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলা কমিটি থেকেও একাধিক নেতা পদত্যাগ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক পদত্যাগ এনসিপির সাংগঠনিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে। তবে এনসিপির স্থানীয় নেতৃত্ব বলছে, এটি রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ, আর দল বৃহত্তর পরিসরে কার্যক্রম চালিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

error:

এনসিপি ছাড়লেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

আপডেট সময় ১০:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫