ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

তারেক রহমানের নেতৃত্বে বড় বিজয়: বরিশালে সেলিমা রহমানের বক্তব্য

**বাংলার খবর ডেস্ক:**
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপি বড় বিজয় অর্জন করেছে। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ফলে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে বরিশাল মহানগর ও জেলা বিএনপির (উত্তর) উদ্যোগে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সমাবেশ শেষে বিজয় র‌্যালি বের করা হয়।

সেলিমা রহমান বলেন, “আজ আমাদের বিজয়ের দিন, কারণ মঙ্গলবার দেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা এতদিন কাজ করেছি।”
তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ছাড়া, জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না। বরিশাল বিভাগের পক্ষ থেকে আমরা দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে অভিনন্দন জানাই।”

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

তারেক রহমানের নেতৃত্বে বড় বিজয়: বরিশালে সেলিমা রহমানের বক্তব্য

আপডেট সময় ০৯:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫