ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, যৌথ অভিযানে আটক ৩ Logo মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা Logo ডিসেম্বরে পলাতক আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি Logo দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo শিল্পবর্জ্যে অস্তিত্ব সংকটে সুতাং নদী, দূষণে ছাড়িয়ে যাওয়ার দাবি বুড়িগঙ্গাকেও Logo গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ Logo টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

বাংলার খবর প্রতিনিধি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেল ৫টায় তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং সরেজমিনে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বন্দরের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং ভারতের পক্ষ থেকে স্থলবন্দর দিয়ে ৬টি পণ্য আমদানিতে আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নিসার উদ্দিন ভূইয়া এবং মৎস্য রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক

error:

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

আপডেট সময় ০৩:০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫