ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম মিয়া আর নেই

**বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ):**
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা আফজলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা সিদ্ধেশ্বরী গভর্নমেন্ট কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হাসিম মিয়া (৮০) আর নেই। গত ৩০ জুলাই সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অধ্যাপক আব্দুল হাসিম মিয়া ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হন এবং ১৯৭৩ সালে অনার্স ও ১৯৭৪ সালে মাস্টার্স সম্পন্ন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ৩ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষকতা জীবন শুরু হয় ১৯৭৪ সালে আখাউড়া শহীদ স্মৃতি কলেজে যোগদানের মাধ্যমে। ১৯৭৮ সালে তিনি ঢাকার সিদ্ধেশ্বরী সরকারি কলেজে যোগ দেন এবং সেখান থেকে অবসর গ্রহণের পর ২০ বছর আগে নিজ গ্রামে ফিরে আসেন।

তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম মিয়া আর নেই

আপডেট সময় ০৯:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫