ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

চান্দপুরে বেহাল রাস্তা: শিক্ষার্থী ও গ্রামবাসীর দুর্ভোগ চরমে, মেরামতের আশ্বাস ইউপি সদস্যের

**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের চান্দপুর গ্রামে রাস্তার বেহাল দশায় নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের। চান্দপুর প্রাইমারি স্কুলের পশ্চিম পাশ দিয়ে চলা প্রায় ১১০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি বর্তমানে এতটাই খারাপ অবস্থায় আছে যে, হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এই রাস্তা দিয়েই চান্দপুর ও আশপাশের গ্রামের মানুষ প্রতিদিন চলাফেরা করেন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে স্কুলে আসে, কিন্তু বর্ষাকালে কাদাপানিতে পথ চলা হয়ে পড়ে ভয়াবহ। খানাখন্দে ভর্তি রাস্তায় হুমকির মুখে পড়েছে শিশুদের নিরাপত্তাও।

৬নং বুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিরজয় দাস জানান, তারা বহুবার ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, “প্রয়োজনে আমরা ইউএনও বরাবর লিখিত আবেদন করব। এই রাস্তা আমাদের জীবনের সঙ্গে জড়িত।”

তবে এলাকাবাসীর আশার আলো দেখাচ্ছেন স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাশেম মিয়া। তিনি জানান, তিনি বিষয়টি অবগত আছেন এবং ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে দ্রুত রাস্তাটি মেরামতের চেষ্টা করবেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা হোক, যাতে শিশুদের শিক্ষা ও গ্রামবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?

error:

চান্দপুরে বেহাল রাস্তা: শিক্ষার্থী ও গ্রামবাসীর দুর্ভোগ চরমে, মেরামতের আশ্বাস ইউপি সদস্যের

আপডেট সময় ১২:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫