ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

লাখাই থানার ওসির ছবি বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা: সতর্কবার্তা জারি

Oplus_16777216

পারভেজ হাসান, লাখাই থেকে:হবিগঞ্জের লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে অশ্লীল ও বিভ্রান্তিকর কনটেন্ট। বিষয়টি নিয়ে থানার পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন নাম্বার ও ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওসি বন্দে আলীর ছবি এডিট করে তাতে অশ্লীলতা যোগ করা হচ্ছে। এরপর এসব বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি ও পুলিশ কর্মকর্তার সম্মানহানি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ওসি বন্দে আলী। লাখাই থানার অফিসিয়াল ফেসবুক পেইজ ‘Lakhai Thana’ থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় তিনি সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, এটি একটি সাইবার অপরাধ এবং অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে এ ধরনের প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

লাখাই থানার ওসির ছবি বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা: সতর্কবার্তা জারি

আপডেট সময় ০৮:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫