ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

২০২৪ সালে বিএনপির উদ্বৃত্ত ১০ কোটি ৮৫ লাখ টাকা

বাংলার খবর ডেস্ক, ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে দলটির উদ্বৃত্ত হয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

শনিবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, বিএনপির মূল আয়ের উৎস ছিল—সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহায়তা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার মুদ্রণ ইত্যাদি খাতে।

রিজভী আরও বলেন, “সাবেক নির্বাচন কমিশন ছিল মেরুদণ্ডহীন ও সরকারের পদলেহী। দিনের ভোট রাতে করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। কিন্তু আমরা আশা করছি, বর্তমান ইসি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।”

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। এ নিয়ম লঙ্ঘন করলে দলটির নিবন্ধন বাতিল হওয়ার ঝুঁকি থাকে।

বর্তমানে ইসিতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলকেই চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

২০২৪ সালে বিএনপির উদ্বৃত্ত ১০ কোটি ৮৫ লাখ টাকা

আপডেট সময় ০১:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫