ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জাতীয় নির্বাচনের তারিখ জানাতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল হায়দার

বাংলার খবর ডেস্ক, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

মোস্তফা জামাল হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এটি জাতির জন্য একটি আশার বার্তা।”

তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমেই দেশের নৈরাজ্য ও সংকট নিরসন হবে। নির্বাচনই সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ।”

এর আগে ড. মুহাম্মদ ইউনূস প্রথমে বিএনপি, জামায়াতে ইসলামিসহ কয়েকটি দলের সঙ্গে পৃথক দুই দফা বৈঠক করেন। পরে বিকেলে আরও ১৪টি দল ও জোটের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন:
– জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস
– ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার
– নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী – বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ
– এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
– জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা
– বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন
– এনডিএম নেতা ববি হাজ্জাজ
– জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার
– ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
– ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু
– বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান
– বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা
– জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী

আলোচনার মূল বিষয় ছিল আগামী নির্বাচনের রূপরেখা ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ তৈরির কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকগুলোর মাধ্যমে জাতীয় সংলাপের একটি কাঠামো তৈরি হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জাতীয় নির্বাচনের তারিখ জানাতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল হায়দার

আপডেট সময় ০৭:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫