ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ভুয়া নারী ফেসবুক আইডি চালিয়ে অপপ্রচার, যুবক গ্রেফতার

Oplus_16777216

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে “রেহানা আক্তার রেহানা” নামে একটি ভুয়া ফেসবুক আইডির আড়ালে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো এক যুবককে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে মাধবপুর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশি অভিযান চালিয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম সাইফুল ইসলাম (২৭)। তিনি ওই গ্রামের বাসিন্দা আজব আলীর ছেলে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুয়া আইডিটির ব্যবহারকারীকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সাইফুল দীর্ঘদিন ধরে নারী রূপে ছদ্মবেশ ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালাতেন। এসব পোস্টে সমাজে বিভ্রান্তি ছড়াত এবং জনমনে উত্তেজনা তৈরি হতো।

এলাকাবাসী জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই ভুয়া আইডির কারণে ভোগান্তিতে ছিলেন। অভিযুক্ত যুবকের গ্রেফতারে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের জন্য একটি শক্ত বার্তা বলে মনে করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ভুয়া নারী ফেসবুক আইডি চালিয়ে অপপ্রচার, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫