ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মুজিববাদীদের এই বাধার জবাব দেওয়া হবে, গোপালগঞ্জে হুঁশিয়ারি নাহিদের

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, গোপালগঞ্জ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এসেছিলাম গোপালগঞ্জে দেশ গড়তে, কিন্তু মুজিববাদীরা বাধা দিয়েছে। এই বাধার জবাব দেওয়া হবে।”

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় এনসিপির সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
তিনি বলেন, “গোপালগঞ্জে আজ যদি বাধা না দেওয়া হতো, তবে এখানকার জনতা লোকে লোকারণ্য করে তুলতো সমাবেশস্থল। আমরা এসেছি নতুন বাংলাদেশের গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে, শান্তি ও গণতন্ত্রের বার্তা নিয়ে।”

নাহিদ আরও বলেন, “মুজিববাদীরা আজও আমাদের পথরোধ করেছে। আমরা ১ জুলাই থেকে শুরু হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এখানে এসেছি। আমাদের সঙ্গে গোপালগঞ্জবাসী আছে। গণঅভ্যুত্থানের সময় যেমন বলেছিলাম, ‘বাধা দিলে বাধবে লড়াই’, সেই লড়াইয়ে এবারও জিততে হবে।”

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, “সন্ত্রাসীরা আজ হামলা করলেও গোপালগঞ্জবাসীকে দমিয়ে রাখতে পারেনি। যারা আমাদের বিরোধিতা করছে, তাদের জনগণের কাতারে ফিরে আসার আহ্বান জানাই।”

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশের মূলধারা থেকে বিচ্ছিন্ন করেছে। এখন সময় এসেছে গোপালগঞ্জকে ইনসাফ ও সাম্যের পথে ফিরিয়ে আনার।”

উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা করেছে। আজ ছিল তাদের গোপালগঞ্জে পদযাত্রার ঘোষণা।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র

error:

মুজিববাদীদের এই বাধার জবাব দেওয়া হবে, গোপালগঞ্জে হুঁশিয়ারি নাহিদের

আপডেট সময় ০৪:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫