ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, ৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা Logo দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত Logo প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে Logo হবিগঞ্জে বেগুনাই প্রাইমারি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo লাখাইয়ে পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ ১২ জন আহত, আক্রান্ত গবাদিপশুও Logo ওপারে পাকা সড়ক, মাঝে নদী: একটি সেতুর জন্য বিভক্ত লাখাইয়ের দুই প্রান্ত Logo সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়, আহত অন্তত ৫ Logo হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩২ Logo বিশ্বের ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র; বাংলাদেশ কোথায়?

৬ দিনের প্রতীক্ষা শেষে ফিরলেন মোজাম্মেল: শোকে স্তব্ধ লাখাইয়ের সিংহগ্রাম

বাংলার খবর প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ):

মাওয়া পদ্মা সেতু এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় ছয়দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া মোজাম্মেল হকের মরদেহ বৃহস্পতিবার রাতে লাখাই উপজেলার সিংহগ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে তার জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

শোকাবহ পরিবেশে মোজাম্মেলের মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে নিজ গ্রামে পৌঁছালে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামের প্রতিটি মুখে বিষাদের ছাপ, যেন কোনো উৎসবের দিন হঠাৎ কালো মেঘে ঢেকে গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে মোজাম্মেল নিখোঁজ হন। ছয় দিন পর নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দাফনের সময় মোজাম্মেলের স্ত্রী ও তিন সন্তানকে ঘিরে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এলাকাবাসীর মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে।

সবার একটাই দোয়া—আল্লাহ যেন মোজাম্মেল হককে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।

জনপ্রিয় সংবাদ

ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, ৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

error:

৬ দিনের প্রতীক্ষা শেষে ফিরলেন মোজাম্মেল: শোকে স্তব্ধ লাখাইয়ের সিংহগ্রাম

আপডেট সময় ১১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫