ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে পানিতে ডুবে সাফওয়ান (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত সাফওয়ান ওই গ্রামের লুৎফুর রহমান ও আখি বেগম দম্পতির একমাত্র সন্তান।

রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় পরিবারের অজান্তে সে পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার বাবা লুৎফুর রহমান ছেলের নিথর দেহ ডোবায় ভাসতে দেখেন।

পরে দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অনিক পাল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৫:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫