ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুর থানায় সাংবাদিকদের সঙ্গে নতুন ওসি, বললেন: মাদককে ছাড় নয়

Oplus_16777216

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যাহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাদকবিরোধী যুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে মাধবপুর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। আলোচনায় অংশ নেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আলমগীর কবিরসহ আরও অনেকে।

ওসি সহিদ উল্ল্যাহ বলেন, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। মাধবপুরকে মাদকমুক্ত রাখতে হলে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা জরুরি।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং প্রশাসনের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাধবপুর থানায় সাংবাদিকদের সঙ্গে নতুন ওসি, বললেন: মাদককে ছাড় নয়

আপডেট সময় ০৬:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫