ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

শাওন মুফতি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে, কাঠগড়ায় ছিলেন নিশ্চুপ

নিজস্ব প্রতিবেদক | বাংলার খবর রাজধানীর আলোচিত শাওন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে তাকে কারাগার থেকে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টার দিকে কড়া পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয় মমতাজকে। মুখে মাস্ক পরে, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত অবস্থায় হাজতখানা থেকে আনা হয় তাকে। পরে কাঠগড়ায় তোলা হলে জ্যাকেট ও হেলমেট খুলে দেন পুলিশ সদস্যরা। বিচারক ১০টা ৩৮ মিনিটে এজলাসে উঠলে কোতোয়ালি থানার হত্যা মামলায় মমতাজের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়।

শুনানির সময় তিনি মুখ থেকে মাস্ক খুলে কাঠগড়ার সামনে দাঁড়ান। শুনানি শেষে বিচারক তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এরপর মমতাজ কাঠগড়ার পেছনে গিয়ে দাঁড়ান, যেখানে আগে থেকেই অবস্থান করছিলেন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। দু’জনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হলেও, মমতাজ ছিলেন পুরোপুরি নিরব।

পরে তাকে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় এবং গরমে ঘামতে থাকায় বারবার টিস্যু দিয়ে মুখ মুছতে থাকেন তিনি। ১১টা ১১ মিনিটে আবার তাকে জ্যাকেট ও হেলমেট পরানো হয় এবং কিছু সময় পর আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে শাওন মুফতি ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ অংশ নিতে রাজধানীর তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন। সেখানেই বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় ৯ মাস পর, ২০২৫ সালের ২৮ মে নিহত শাওনের মা মাকসুদা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫৭ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার প্রেক্ষিতেই মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হলো বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালত।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

শাওন মুফতি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে, কাঠগড়ায় ছিলেন নিশ্চুপ

আপডেট সময় ০৪:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫