ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

বিপিএলের জন্য ছয় বিদেশিকে দলে নিয়েছে ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক | বাংলার খবর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আগেভাগেই আগামী আসরের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে তারা।

তবে কৌশলগত কারণে এই মুহূর্তে ক্রিকেটারদের নাম প্রকাশ করছেন না বরিশালের কর্তৃপক্ষ। মিজানুর রহমান বলেন,

“ফরচুন বরিশালের হয়ে আমরা ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছি। কিন্তু এখনই নাম প্রকাশ করছি না। কারণ, নাম জানাজানি হলে প্রতিপক্ষ দলগুলো ওই খেলোয়াড়কে বেশি অর্থ দিয়ে দলে নিতে চেষ্টা করতে পারে। ১৫-২০ হাজার ডলার বেশি দিলেই অনেক সময় পরিকল্পনা ভেস্তে যায়।”

বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন একাধিক তারকা বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, আফগানিস্তানের মোহাম্মদ নবি, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স, পাকিস্তানের ফাহিম আশরাফ, জেমস ফুলার এবং ইমরান জুনিয়র।

ফাইনালের আগে বরিশাল চমক দেখিয়ে নিউজিল্যান্ডের জিমি নিশামকে দলে নেয়। তবে শেষ পর্যন্ত তিনি একাদশে সুযোগ পাননি। মিজানুর বলেন,

“আমরা নিশামকে রেখেছিলাম সম্ভাব্য প্রতিপক্ষ খুলনার কথা চিন্তা করে। কিন্তু ফাইনালে প্রতিপক্ষ হয়ে ওঠে চট্টগ্রাম, ফলে কম্বিনেশনের কারণে তাকে খেলানো হয়নি। তবে সে দলের সাথেই ছিল এবং জয়ী দলের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

এদিকে, বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজির সাথেই বিসিবির আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ইতোমধ্যে নতুন চুক্তির পথে অনেকটাই এগিয়ে। ধারণা করা হচ্ছে, এবার বিসিবি দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে। এতে বরিশাল শুরুতেই এগিয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

বিপিএলের জন্য ছয় বিদেশিকে দলে নিয়েছে ফরচুন বরিশাল

আপডেট সময় ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫