ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে? Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে

চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজের ২০১৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ–২০১৮-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় প্রিয় আঙিনার স্মৃতিচারণ এবং বন্ধুত্বের বন্ধন পুনঃদৃঢ় করার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হামিদুর রহমান। এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ছায়েদুর রহমান, সহকারী শিক্ষক তাছাদ্দুক আহমেদ, এহসানুল হক, মাওলানা জাহিদুর রহমান, ইমরুল হাসান শিবলী, অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফুর রহমান, বিধান চন্দ্র রায়, মাহবুবুল হাসান জনি, সালাহ উদ্দিন পলাশ এবং ব্যাচ–২০১৮ এর শিক্ষার্থী সাব্বির আহমেদ ও তানজিনা রহমান।

বক্তারা ব্যাচ–২০১৮ এর একতা, উদ্যম ও সৃজনশীলতার প্রশংসা করে বলেন, “এই ব্যাচের ঐক্য ও প্রাণশক্তি অনুকরণীয়। ভবিষ্যতে এই ব্যাচের হাত ধরেই প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি উদযাপন হবে—এই আশাই আমাদের।” শিক্ষকমণ্ডলী ব্যাচটির জন্য শুভকামনা জানান এবং তাদের বন্ধুত্ব ও পারস্পরিক সহানুভূতির বন্ধন চিরস্থায়ী হোক বলে কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

error:

চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজের ২০১৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫