ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামি বেনু আটক

Oplus_131072

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগসহ একাধিক মামলায় পলাতক আসামি এবং মাধবপুর উপজেলার বহুল আলোচিত বেনু মিয়া (৪৫) সেনা ও পুলিশের সমন্বিত অভিযানে আটক হয়েছেন।

রোববার দুপুরে জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে মাধবপুর ১৩-ইবি আর্মি ক্যাম্পের একটি দল এবং মাধবপুর থানা পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা যায়, বেনু দীর্ঘদিন ধরে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। স্থানীয়ভাবে তিনি ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে আলোচিত হয়ে উঠেন।

গত ঈদুল আজহার দিনে বেজুড়া গ্রামে সংঘটিত এক মারধরের ঘটনায় বেনুর নাম সামনে আসে। ওই ঘটনায় গ্রামবাসির মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। মামলার প্রধান অভিযুক্ত হিসেবে বেনুর নাম উঠে আসে।

ঢাকার রামপুরা, মিরপুরসহ একাধিক থানায় রাজনৈতিক সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি তার বিরুদ্ধে স্থানীয়ভাবে দাঙ্গা, হুমকি এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইনসহ একাধিক অভিযোগ রয়েছে।

আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামি বেনু আটক

আপডেট সময় ০৬:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫