ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনার অভিযোগে বরখাস্ত সৈনিক মো. নাঈমুল ইসলাম গ্রেপ্তার

গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনার অভিযোগে বরখাস্ত সৈনিক মো. নাঈমুল ইসলাম গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার বরখাস্ত সৈনিক মো. নাঈমুল ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায়, বরখাস্ত সৈনিক নাঈমুল ইসলাম রোববার (১৮ মে) ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।
 
আইএসপিআর জানায়, এ ধরনের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল আজ দুপুর ২টার দিকে রাজধানীর খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এ সময় নাইমুল তার কিছু সহযোগীসহ উপস্থিত একজন সেনা সদস্যের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। তাৎক্ষণিক নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈনিক (বরখাস্ত) নাইমুলকে স্ত্রীর কাছে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় আইএসপিআর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনার অভিযোগে বরখাস্ত সৈনিক মো. নাঈমুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫