ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
‘আপনারা কেন এসেছেন, কী করার আছে আপনাদের, আমি মৌসুমী হককে (ইউএনও) দাঁড় করিয়ে রেখে পাকা ঘর নির্মাণ করব। কেউ কিছু করতে পারবে না।’ গতকাল বুধবার বেলা ১টার দিকে খাসজমিতে অবৈধভাবে ঘর নির্মাণের সময় ঘটনাস্থল গেলে এসব কথা বলেন বিএনপি নেতা ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

জানা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী ময়নাকুড়ি বাজারে খাসজমিতে এই পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। সংবাদ পেয়ে সেখানে ছুটে যান সংবাদকর্মীরা।
উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাহাগিলী ইউনিয়নের ১ নম্বর খতিয়ানে ৪০০ দাগে প্রায় সাড়ে ৪ একর খাসজমি রয়েছে। এর মধ্যে প্রায় ১০ শতাংশ জমি দখলে নিয়ে ময়নাকুড়ি বাজারে মরহুম জফর উদ্দিনের ছেলে ফয়জার রহমান পাকা ঘর নির্মাণ করছেন; যার বাজারমূল্য কোটি টাকার ওপরে। আর সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওবায়দুর রহমান।

এ সময় সংবাদকর্মীরা খাসজমিতে পাকাঘর নির্মাণের বৈধ কোনো কাগজপত্র আছে কি না জানতে চাইলে ওবায়দুর রহমান তাঁর পরিচয় জাহির করে বলেন, ‘আমি মৌসুমী হককে (ইউএনও) দাঁড় করিয়ে রেখে পাকা ঘর নির্মাণ করব। আপনারা কিছুই করতে পারবেন না।’
এ বিষয়ে কথা হয় বাহাগিলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) শাহজাহান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি ইউএনও স্যারের নির্দেশে সরেজমিনে পাকাঘর নির্মাণ করতে নিষেধ করে এসেছি।’

জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। আমিও ইউএনওকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, ‘ঘটনাটি আমি জানি। আমি কালকে লোক পাঠিয়েছিলাম, নিষেধ করার পরও ঘর নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

আপডেট সময় ১১:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫