ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ Logo মাধবপুরে জরাজীর্ণ রামেশ্বর গ্রামের প্রধান সেতু, ঝুঁকি নিয়ে চলাচল Logo বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ Logo চুনারুঘাটে আদালতের নির্দেশে রাস্তা দখল করে নির্মিত তালুকদার বাড়ির অবৈধ গেট উচ্ছেদ Logo মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুরে পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

বহিষ্কৃত নেতাদের নিয়ে ইলিয়াস কাঞ্চনের নতুন দল

শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২৩টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করছে।

অনুষ্ঠানে অংশ নেয়া অনেকেই মন্তব্য করেন, দলের নেতাদের দেখে মনে হচ্ছে এরা বিভিন্ন দল থেকে বহিস্কৃত। আর বাকীরা কোথায় কোনো জায়গা পান না।

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়ে দীর্ঘ ৩২ বছর কাজ করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক। দীর্ঘ এ সময়ে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে কোনো সাহায্য পাননি বলে আক্ষেপ করে এবার নিজেই রাজনৈতিক দল গঠন করলেন তিনি। দলের নাম, ‘জনতার পার্টি বাংলাদেশ’।

শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে দলের অন্যান্য নেতৃবৃন্দের নাম ও নিরাপদ সড়ক নিয়ে লড়ে যাওয়ার কথা তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, “৩২ বছর ধরে আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি এই কাজে সেই সরকারের কাছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন ৩২ বছরেও বাস্তবায়ন করতে পারিনি।”

এ সময় দেশের মানুষের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

দলের বিভিন্ন পদে যারা আছেন : চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন।

ভাইস চেয়ারম্যান- রফিকুল হক হাফিজ, অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এমএ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।

দলে আরও রয়েছেন- সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন- শাহ মুহাম্মদ আবু জাফর, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, তৌহিদা ফারুক ও মামুনুর রশিদ।

সমন্বয়কারী নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

error:

বহিষ্কৃত নেতাদের নিয়ে ইলিয়াস কাঞ্চনের নতুন দল

আপডেট সময় ০৩:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫