ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বাতিল রাজশাহীর ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা ও সিলেটের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম পর্ব সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল হয়ে গেছে।

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো, খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটারা।

ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার ঢাকা পোস্টকে জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা।

ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার ঢাকা পোস্টকে জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে, রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব অপির সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। যদিও ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হচ্ছে।

এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। যদিও বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবেন। ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষে ছিলেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বাতিল রাজশাহীর ক্রিকেটারদের

আপডেট সময় ১২:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫