ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

ঢাকার সমস্যা নিরসনে ২৮ প্রস্তাব এবি পার্টির

রাজধানীর নানামুখী সমস্যা নিরসনে রাজধানীবাসীর পক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে ২৮টি প্রস্তাবনার একটি স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)।

মঙ্গলবার এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে একটি প্রতিনিধিদল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে গিয়ে এ স্মারকলিপি হস্তান্তর করে।পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানীর নানামুখী সমস্যা বিশেষ করে রাজধানীর এলাকাভিত্তিক বাস্তবতা ও বিদ্যমান উন্নয়ন বিবেচনায় ড্যাপ ও ফার সূচকের সামঞ্জস্যতা, ড্যাপের সীমানা নির্ধারণ করা, রাস্তার প্রশস্ততার বিষয়টি আমলে রাখা, ভূমির ভার বহনক্ষমতা নির্ণয়, সবুজ নগরায়ন গড়ে তোলা, ঢাকা শহরের জনসংখ্যা বিকেন্দ্রীকরণ, রাজউককে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় সুপারিশসহ মোট ২৮টি সুপারিশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সচিব নজরুল ইসলামের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদল বিস্তারিত আলোচনা করে।’

আলোচনা শেষে উপদেষ্টা ও সচিব নগরবাসীর পক্ষে আমাদের দাবিকৃত যৌক্তিক প্রস্তাবনাগুলো আমলে নিয়ে সেই আলোকে বাস্তবায়নের আশ্বাস দেন বলে জানায় এবি পার্টি।

এ সময় এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং শ্যাডো কমিটির সদস্য স্থপতি মো. আবুল কালাম মাহমুদ সরকার (তানভীর), আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস‍্য হাজরা মেহজাবিন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

ঢাকার সমস্যা নিরসনে ২৮ প্রস্তাব এবি পার্টির

আপডেট সময় ১১:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫