ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আবিদের নিয়োগ বাতিল করল সরকার

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে নিয়োগের তিন দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ নিয়োগের আদেশ বাতিল করা হলেও তা আজ শনিবার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ এপ্রিল দেওয়া মুহাম্মদ আবু আবিদের নিয়োগাদেশটি বাতিল করা হলো।

এর আগে গত ১৫ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবেন।

এই নিয়োগের শর্তসমূহ উক্ত নিয়োগপত্র দ্বারা নির্ধারিত বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এই নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সঙ্গে আবিদের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। অনেকেই এটাকে আওয়ামী লীগ পুনর্বাসনের ধাপ বলেও মন্তব্য করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আবিদের নিয়োগ বাতিল করল সরকার

আপডেট সময় ০৫:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫