ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪ Logo আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত Logo সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ Logo শতভাগ উপবৃত্তি পাবে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী, ২২ উপজেলায় সব শিক্ষার্থী Logo মাধবপুরে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও হাফেজদের পাগড়ি প্রদান Logo চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ছাতিয়াইনে সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছমা খাতুন Logo গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি Logo সিলেটে এমপি এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি

গাজীপুরের একটি কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

প্রায় এক মাস ধরে চলা শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে। শনিবার সকাল থেকে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিয়েছেন। বেশির ভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো খোলেনি।

সকাল ৮টা থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের শিল্প এলাকাগুলোতে শ্রমিকদের কারখানায় ঢুকতে দেখা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর, বাঘের বাজারসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিক উপস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসছে। শ্রমিকেরা বলছেন, দীর্ঘ আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় উৎপাদনের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে তাঁরা এখন কাজে মন দিতে চান।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

পরিস্থিতি শান্ত রাখতে শিল্পাঞ্চলে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বন্ধ ঘোষিত ৩৫টি ছাড়া অন্য কারখানাগুলোতে উৎপাদন চলছে বলে জানান তিনি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ২৭ অক্টোবর কালিয়াকৈরের মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। পরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ী হয়ে গাজীপুর মহানগরে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক দফা পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। একপর্যায়ে আন্দোলন ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়ায়।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

অসন্তোষের মধ্যে ১ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ২৪ নভেম্বর বোর্ডের চতুর্থ সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। দাবির তুলনায় মজুরি কম হওয়ায় এরপরও কিছু কারখানায় বিক্ষোভ ও সংঘর্ষ হয় এবং কয়েকটি কারখানা ছুটি বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এই অস্থিরতার প্রভাব পড়েছে রপ্তানি ক্রয়াদেশেও। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তিন কারখানামালিকের বরাতে জানিয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের, অর্থাৎ প্রায় ৩ হাজার ১৮৪ কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, যার বড় অংশ গেছে ভারতে। বিজিএমইএর হিসাবে শ্রমিক বিক্ষোভে উৎপাদন ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪

error:

গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি

আপডেট সময় ১২:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬