
বাংলার খবর ডেস্ক:
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও থানার সামনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী অটোরিকশাটিকে চাপা দেয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেন, সেখানে আরও দুজন মারা যান।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিন (৫৫), একই ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 

























