
বাংলার খবর ডেস্ক:
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনের কোনো প্রতিনিধি নেই। অথচ ইসরায়েলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোনকার পোশাকে জেরুজালেমের ছবি থাকায় তৈরি হয়েছে বিতর্ক। শনিবার (২১ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে জাতীয় পোশাক পর্বে তাঁকে দর্শকদের একাংশ দুয়ো দেন, আবার অনেকে করতালিও দেন।
২৫ বছর বয়সী ইয়াবলোনকা সোনালি পোশাক, বুট ও বিশেষ মুকুট পরে মঞ্চে ওঠেন। তাঁর চাদরে ছিল জেরুজালেমের পুরোনো শহর, জলপাইগাছ ও জাফা কমলার ছবি। হিব্রু, আরবি ও ইংরেজিতে লেখা ছিল ‘শান্তি’, সঙ্গে ‘জেরুজালেম, শান্তির নগরী’ বাক্যটি। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই প্রতীক ব্যবহার সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগ পূর্ব জেরুজালেমকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে গণ্য করে।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →গত বছর প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে সেরা ৩০-এ জায়গা পেয়েছিলেন নাদিন আয়ুব। তিনি বলেন, গত বছর তিনি নিজের পিঠে জেরুজালেমের ছবি বহন করেছিলেন, আর এবার সেই ছবি মিস ইসরায়েলের পোশাকে দেখা গেল, অথচ মঞ্চে কোনো ফিলিস্তিনি ছিলেন না।
আয়ুব জানান, এবারের প্রতিনিধি বাছাইয়ে আগস্টে মিস প্যালেস্টাইন অর্গানাইজেশনের সঙ্গে জাতীয় প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছিল এবং অক্টোবরে জর্ডানে চূড়ান্ত পর্বের পরিকল্পনা ছিল, কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। প্রতিযোগী প্রস্তুত করতে বিপুল অর্থ লাগে উল্লেখ করে তিনি ফিলিস্তিনি প্রতিষ্ঠান ও স্পনসরদের এগিয়ে আসার আহ্বান জানান।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ৩ দেশ
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 


























