
বাংলার খবর ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্য প্রতিরোধে’ রাজধানীতে মোটরসাইকেল র্যালি করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র্যালিটি শুরু হবে। সোমবার এক সংবাদবার্তায় দলটি এ কর্মসূচির কথা জানায়।
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা র্যালির আয়োজন করছে। এতে থাকবেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দল
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 

























