ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

বাংলাদেশ-ভারত সিরিজ কবে, এখনো নিশ্চিত নন তামিম

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফর কবে হবে, সে প্রশ্নের নিশ্চিত উত্তর এখনো মিলছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল নিজেও জানাতে পারেননি দুই প্রতিবেশী দেশের সাদা বলের সিরিজটি কবে মাঠে গড়াবে। রোববার (২২ নভেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

সূচি অনুযায়ী ২০২৫ সালেই ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি প্রথমে পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ সেবারও হয়নি। আগামী জানুয়ারিতে সিরিজটি হতে পারে বলে আলোচনা চলছিল।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘এটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখন আপডেট দেওয়ার মতো অবস্থা থাকবে, আপনারাই সবার আগে জানতে পারবেন।’

এদিকে আগামী বছর বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এটা আসলে আমি বলতে চাইনি। আমার প্রতিপক্ষ দলের একজন সেটা বলে ফেলেছেন।’ ত্রিদেশীয় সিরিজ বেশি হলে দর্শকদের আগ্রহও বাড়বে বলে মনে করেন তিনি।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সূচি অনুযায়ী ২০২৭ সালের জুন-জুলাইয়ে এশিয়া কাপ হওয়ার কথা। ত্রিদেশীয় সিরিজের নির্দিষ্ট সময় না জানালেও বিসিবি সভাপতির আশা, এশিয়া কাপের আগেই ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘ঠিক এশিয়া কাপের আগে। এই সিরিজটা খেলেই তারা এশিয়া কাপে ঢুকে যাবে।’

আরও পড়ুন: এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

বাংলাদেশ-ভারত সিরিজ কবে, এখনো নিশ্চিত নন তামিম

আপডেট সময় ০৫:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬