ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, খালেদা জিয়ার অবদান স্মরণ Logo মাধবপুরে শুক্রবার সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে Logo এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার, ছাত্রদল নেতা জনি হত্যার ১১ বছর পর Logo শিক্ষার গুণগত মান বাড়ানোই আমাদের মূল লক্ষ্য: সৈয়দ শাফকাত আহমেদ Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, আজ প্রথম ফ্লাইট Logo বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ: যে পাঁচ কারণ দেখাল ট্রাম্প প্রশাসন Logo লাখাইয়ে সড়ক বিভাগের গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আজমানের বিরুদ্ধে, আইনি পদক্ষেপ নেবে সড়ক বিভাগ Logo দীর্ঘ বিরতির পর ৮ বিভাগে মাহফিলের ঘোষণা আজহারীর Logo নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুনের খবর ‘মিথ্যা ও ভিত্তিহীন’: সংসদ সদস্য Logo নন্দীগ্রামে উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ফেস্টুন-ব্যানার

তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

চাকরির পেছনে বছরের পর বছর না ঘুরে নিজেরাই চাকরিদাতা হয়ে ওঠার জন্য তরুণদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী জানান, সরকার নতুন এসএমই নীতিমালা তৈরি করছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে নেওয়ার লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বড় শিল্পের পাশাপাশি ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বাড়ানো, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এসএমই খাতের উন্নয়নে দেশে একটি ‘ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার’ গড়ে তোলা হবে। দেশীয় উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সিঙ্গাপুর ও লন্ডনের মেলায় অংশ নেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা উদ্যোক্তাদের হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন। এর মধ্যে ছিল মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা, স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা বিভাগ।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার থেকে, বিরোধী জোটসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, খালেদা জিয়ার অবদান স্মরণ

error:

তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬