ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

সেঞ্চুরিয়ন টেস্টে নেই মুশফিক, কুঁচকির চোটে ছিটকে গেলেন

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। প্রথম টেস্টে বাঁ কুঁচকিতে ব্যথার পর এমআরআইয়ে প্রদাহ ধরা পড়ায় তাঁকে বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে।

বাংলার খবর ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়নের ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, জোহানেসবার্গে প্রথম টেস্ট চলার সময় বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে তাঁর এমআরআই করানো হয়। পরীক্ষায় শ্রোণিচক্রের (পেলভিস) হাড়ের আশপাশে প্রদাহ ধরা পড়েছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

ফিজিওর ভাষ্য, চোট সামাল দিতে এবং অবস্থার আরও অবনতি ঠেকাতে মুশফিকের দ্রুত বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। এ কারণেই দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাচ্ছে না।

এর আগে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। ফলে সিরিজের শেষ ম্যাচের আগে আরেকটি বড় ধাক্কা খেল বাংলাদেশ দল।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। মুশফিকের অনুপস্থিতিতে সফরকারীদের ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা, ওয়ানডেতে অধিনায়ক মহারাজ

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

সেঞ্চুরিয়ন টেস্টে নেই মুশফিক, কুঁচকির চোটে ছিটকে গেলেন

আপডেট সময় ০৭:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬