ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা, ওয়ানডেতে অধিনায়ক মহারাজ

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের পর দুই দল এই দুই সিরিজে মুখোমুখি হবে। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। আর টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বর্ন ফরচুইন। এর আগে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ।

প্রথম টেস্টে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। এ কারণে ওয়ানডে দলে তাঁকে রাখা হয়নি। তাঁর জায়গায় এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন মহারাজ। ওয়ানডের দায়িত্ব পাওয়ায় তাঁকে দ্বিতীয় টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম টেস্টেও খেলেননি এই স্পিনার। সে ম্যাচে একমাত্র স্পিনার হিসেবে খেলা সাইমন হারমার দারুণ বোলিং করেছিলেন।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে। বাভুমার অনুপস্থিতিতে ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। অন্যদিকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে। তবে তিনজনই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন।

আরও পড়ুন: জোহানেসবার্গ টেস্টে ইতিহাস গড়েও হারল বাংলাদেশ

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা, ওয়ানডেতে অধিনায়ক মহারাজ

আপডেট সময় ০৪:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬