ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

বাংলার খবর ডেস্ক:

প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জন্য ল্যাপটপসহ বিভিন্ন সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত ১৩টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৫৮ হাজার কোটি টাকা। একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে আরও যাচাই-বাছাইয়ের জন্য চারটি প্রকল্প ফেরত পাঠানো হয়েছে।

সভায় জ্বালানি খাত নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যে ৩০টি গ্যাসকূপ খননের লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি গ্যাস গ্রিডের সঞ্চালন লাইন আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া পুলিশের সক্ষমতা বাড়াতে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষা, জ্বালানি ও আইনশৃঙ্খলা খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬