ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

আনিসুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐরে জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহী ‘আদাঐর ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’। ফাইনালে সেমড়া ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আদাঐর সালমান ট্রেডার্স একাদশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয় মাঠে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে সমবেত হন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো. মামুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, মাসুদুর রহমান মাসুক, আল আমিন ইসলাম, ফজলুল রহমান বুলেট এবং আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজব আলী।

টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে আব্দুল কাইয়ুম জানান, খেলাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। দর্শকদের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

খেলা শেষে চ্যাম্পিয়ন আদাঐর সালমান ট্রেডার্স একাদশের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে আকর্ষণীয় ফ্রিজ কাপ ও ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে রানার্সআপ দল সেমড়া ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ একাদশকেও পুরস্কৃত করা হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি এলাকায় সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদক: আনিসুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

আপডেট সময় ০৮:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬