ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামে দিনদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও আইনগত ব্যবস্থা না নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে উপপরিদর্শক (এসআই) প্রবাসের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৯ অক্টোবর বিকেলে রাখী গ্রামের বাসিন্দা ডেনমার্ক প্রবাসীর মা জবেদা খাতুন তাঁর বোন মিনারা খাতুনকে সঙ্গে নিয়ে বোনের মেয়ে বিউটি আক্তারের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বাসুল্লা গ্রামের কটাই মিয়ার বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় মর্তুজ আলী মোল্লার ছেলে আশিকুর রহমান (২২) তাঁদের পথরোধ করেন। এ সময় জোরপূর্বক স্বর্ণালংকারভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় বাসুল্লা গ্রামের মেন্দি মিয়ার ছেলে সোহেল (২৬) তাঁর সহযোগী ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও অভিযুক্তরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য সালেক মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী অভিযুক্ত আশিকুর রহমান এবং তাঁর পরিবারকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ফেরত দেওয়ার জন্য চাপ দেন। তবে তাঁদের দাবি, অভিযুক্তের পরিবার বিষয়টি সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে কালক্ষেপণ করতে থাকে।

পরে ভুক্তভোগী জবেদা খাতুন চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর চুনারুঘাট থানার এসআই প্রবাস বিষয়টি যথাযথ গুরুত্ব দেননি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তাঁদের দাবি, আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তিনি স্থানীয়ভাবে আপস-মীমাংসার পরামর্শ দেন।

এ বিষয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাফিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত আশিকুর রহমানকে গ্রেপ্তার কিংবা ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা

error:

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬