ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা

মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার

Oplus_16908288

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন বছর পর মহব্বত আলী নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম, তাঁর স্ত্রী জাহানারা বেগম, জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, মহব্বত আলী (৩৯) একই গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এ কারণে এলাকায় তিনি বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন।

২০২৩ সালের ৩০ জুলাই নিখোঁজ হন মহব্বত আলী। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁর বাবা রুসমত আলী মাধবপুর থানায় মামলা করেন। দীর্ঘদিন ধরে তদন্ত চলার পর ডিবি পুলিশ চারজনকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর মহব্বত আলীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

মাধবপুর প্রতিনিধি

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার

error:

আপডেট সময় ০৭:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬