ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা

মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসচালকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার আল-আমিন সিএনজি পাম্পের সামনে এ অবরোধের ঘটনা ঘটে।

অবরোধের কারণে মহাসড়কের পাম্পের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা ও সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন।

অবরোধকারী চালকদের অভিযোগ, সকাল থেকে গ্যাস নেওয়ার জন্য তাঁরা পাম্পে অপেক্ষা করছিলেন। কিন্তু বিদ্যুৎ না থাকার কারণ দেখিয়ে পাম্প কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখে। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে তাঁরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন।

সিএনজিচালক শুক্কুর আলী বলেন, মাধবপুর উপজেলায় তিনটি সিএনজি পাম্প রয়েছে। এর মধ্যে সেমকো ও শোসান পাম্প প্রতি মাসের ২৭ তারিখ থেকে বন্ধ হয়ে যায়। ফলে ওই সময় শুধু আল-আমিন সিএনজি পাম্প চালু থাকে। এতে পাম্পটিতে অতিরিক্ত চাপ পড়ে। কিন্তু বিভিন্ন অজুহাতে পাম্পটি বন্ধ রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

মাইক্রোবাসচালক শাহীন বলেন, “সকাল সাতটায় গ্যাস নেওয়ার জন্য এসেছি। এখনো অপেক্ষা করছি। বিদ্যুৎ নেই বলে গ্যাস দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি।”

এ বিষয়ে আল-আমিন সিএনজি পাম্পের ব্যবস্থাপক মানিক মিয়া বলেন, “আমরা কী করব? আমাদের জেনারেটর নষ্ট। আর বিদ্যুৎ তো আমাদের হাতে নেই। বিদ্যুৎ না থাকলে আমরা কীভাবে গ্যাস সরবরাহ করব?”

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার

error:

মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

আপডেট সময় ১০:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬