ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা

বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত

বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি বসতবাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাহুবল উপজেলার দিঘিরপাড় এলাকার বাসিন্দা মো. বদরুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় এক সংবাদকর্মীর উপস্থিতিতে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. সুলেমানের সহায়তায় সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বদরুল আলমের বাড়ির রান্নাঘরের মেঝেতে সাপটির উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি সাপ উদ্ধারকারী দলের প্রতিনিধিকে জানানো হলে মো. সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সতর্কতার সঙ্গে রান্নাঘরের মেঝে খুঁড়ে তিনি সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর পদ্ম গোখরাটিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে নিরাপদে অবমুক্ত করা হয়। এ সময় সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার মোবারক হোসেনসহ বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বসতবাড়ি থেকে বিষধর সাপটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার

error:

বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত

আপডেট সময় ০৯:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬