ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে চুরির চেষ্টার অভিযোগে ৪ নারী আটক, ছয় মাসের কারাদণ্ড Logo দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, যোগদানের সময়সীমা ২৯ অক্টোবর Logo লাখাইয়ে সিংহ ও করাব গ্রামের বিরোধে উত্তেজনা, বন্ধ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্য Logo মরমি সাধক শেখ ভানু শাহ: কালজয়ী গানে আজও বেঁচে আছেন লাখাইয়ের ভাদিকারা গ্রামে Logo খলিলুর রহমানের গণসংযোগের পোস্টে মান্নান আখনের প্রশ্ন, ‘এটা কি ঠিক হচ্ছে ভাই’ Logo দলীয় মনোনয়নের আগেই হাইমচরে খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগ Logo নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি পাননি শ্রমিকরা, শূন্য হাতে ফিরলেন বাড়ি Logo কচুরিপানার আগ্রাসনে চাষের অনুপযোগী লাখাইয়ের হাওর, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক Logo জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, সব পদ থেকে অব্যাহতি Logo হাইমচরে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, যোগদানের সময়সীমা ২৯ অক্টোবর

৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি

বাংলার খবর ডেস্ক:

প্রশাসনিক শৃঙ্খলা ও সমন্বয়ের স্বার্থে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ নিবন্ধন অধিদপ্তরের নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া সাব-রেজিস্ট্রারদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব নিবন্ধন মহাপরিদর্শক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। দায়িত্ব হস্তান্তরের পর তাঁদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

সাব-রেজিস্ট্রাররা নিবন্ধন অধিদপ্তরের অধীনে মাঠপর্যায়ে দলিল নিবন্ধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচার দলিল, দানপত্র, বণ্টননামা ও বন্ধকিসহ বিভিন্ন আইনগত দলিল যাচাই ও নিবন্ধন তাঁদের অন্যতম প্রধান কাজ।

এ ছাড়া নিবন্ধিত দলিলের রেকর্ড সংরক্ষণ, নির্ধারিত ফি ও শুল্ক আদায় এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসারে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে চুরির চেষ্টার অভিযোগে ৪ নারী আটক, ছয় মাসের কারাদণ্ড

error:

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, যোগদানের সময়সীমা ২৯ অক্টোবর

আপডেট সময় ১১:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬