ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সিংহ ও করাব গ্রামের বিরোধে উত্তেজনা, বন্ধ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্য Logo মরমি সাধক শেখ ভানু শাহ: কালজয়ী গানে আজও বেঁচে আছেন লাখাইয়ের ভাদিকারা গ্রামে Logo খলিলুর রহমানের গণসংযোগের পোস্টে মান্নান আখনের প্রশ্ন, ‘এটা কি ঠিক হচ্ছে ভাই’ Logo দলীয় মনোনয়নের আগেই হাইমচরে খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগ Logo নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি পাননি শ্রমিকরা, শূন্য হাতে ফিরলেন বাড়ি Logo কচুরিপানার আগ্রাসনে চাষের অনুপযোগী লাখাইয়ের হাওর, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক Logo জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, সব পদ থেকে অব্যাহতি Logo হাইমচরে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা Logo নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান Logo প্রবাসে না গিয়ে চুনারুঘাটের ইমরানের সাফল্য, ‘সুগান মন্ত্রী’ তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা

নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি পাননি শ্রমিকরা, শূন্য হাতে ফিরলেন বাড়ি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

একসময় দেশের অন্যতম পরিপাটি চা বাগান হিসেবে পরিচিত ছিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান। তবে অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে গত কয়েক বছর ধরে বাগানটির কার্যক্রমে নানা সমস্যা দেখা দিয়েছে। শ্রমিকসংকটের মধ্যে এবার সাপ্তাহিক মজুরি না পেয়ে চরম বিপাকে পড়েছেন বাগানের শ্রমিকরা। দিনভর পরিশ্রম করেও সোমবার মজুরি না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে শত শত শ্রমিককে।

সাবেক মন্ত্রী মুর্শেদ খানের মালিকানাধীন এ চা বাগানটি বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। তাঁদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ নিয়মিত মজুরি পরিশোধ করতে পারছে না। এতে পরিবার-পরিজন নিয়ে দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

সোমবার ছিল শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পাওয়ার নির্ধারিত দিন। কিন্তু নির্ধারিত সময়ে কর্তৃপক্ষ মজুরি পরিশোধ করতে পারেনি। ফলে টাকা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান শ্রমিকরা। সাধারণত সপ্তাহ শেষে মজুরি হাতে পেয়ে তাঁরা চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন। এবার মজুরি না পাওয়ায় সংসারের খরচ মেটানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

বাগানের শ্রমিক খেলু নায়েক বলেন, ‘বাগানের অবস্থা ভালো নয়, দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। মালিকপক্ষ নিয়মিত শ্রমিকদের টাকা দিতে পারছে না। আজ মজুরি না পেয়ে সবাই ফিরে গেছেন। সপ্তাহ শেষে মজুরি পেলে তা দিয়ে চাল-ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সংসার চালাই। এখন টাকা না পেলে আমরা কীভাবে চলব?’

চা বাগানের অনেক শ্রমিকই স্বল্প মজুরিতে সংসার চালান। তাঁদের আয় দিয়ে পরিবারের খাবার, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো কঠিন। এর মধ্যে মজুরি অনিয়মিত হয়ে পড়ায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরেই বাগানে এ ধরনের সমস্যা চলছে।

বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কমেড নায়েক বলেন, ‘কবে মজুরি দেওয়া হবে, সে বিষয়ে বাগান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।’

এদিকে বাগানের ম্যানেজার সোহাগ মাহমুদ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে শ্রমিকদের বকেয়া মজুরি কবে পরিশোধ করা হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বার্তা প্রেরক: মোঃ আইয়ুব খান

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সিংহ ও করাব গ্রামের বিরোধে উত্তেজনা, বন্ধ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্য

error:

নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি পাননি শ্রমিকরা, শূন্য হাতে ফিরলেন বাড়ি

আপডেট সময় ০৯:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬