ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী যারা Logo লাখাইয়ে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার Logo দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ মামলায় মুছা হুজুরের যাবজ্জীবন কারাদণ্ড Logo মাদকের অভিযোগে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি Logo হবিগঞ্জ জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল মাধবপুরের বণিক বাড়ি পূজামণ্ডপ Logo সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, ৫ দফায় জমা ৩ কোটি ১৮ লাখ Logo হাইমচরে ৩২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সচেতনতামূলক ক্যাম্পেইন Logo চুনারুঘাটে বিরল সৌন্দর্যের কুটুম পাখির দেখা, উদ্ধার করে চা বাগানে অবমুক্ত

নাসিরনগরের বাজারে শীতের আগাম সবজি, দামের দিকে তাকিয়ে ক্রেতারা

মো. আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শীতের আগমনী বার্তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাটবাজারে উঠতে শুরু করেছে নানা জাতের তাজা শীতকালীন শাকসবজি। উপজেলার নাসিরনগর সদর, বুড়িশ্বর ও লক্ষ্মীপুর বাজারে নতুন সবজির সমারোহ দেখা যাচ্ছে। এতে স্থানীয় ক্রেতাদের মধ্যে শীতের আগাম সবজি কেনার আগ্রহ বাড়ছে।

নাসিরনগর সদর বাজারের সবজির দোকানগুলোতে দেখা যায়, ডালা সাজিয়ে রাখা হয়েছে লালশাক, পুঁইশাক, লাইশাক, ডাঁটাশাক, মুলাশাক, বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, শসা, টমেটো, বেগুন, ঢ্যাঁড়স, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল, বরবটি, মিষ্টিকুমড়া, চালকুমড়া, লাউ, পটল, করলা ও কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের শাকসবজি। এসব সবজি খুচরা ও পাইকারি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে নতুন শাকসবজির চাহিদা সাধারণত বেশি থাকে। স্থানীয় কৃষকদের জমি থেকে সংগ্রহ করা তাজা সবজি ক্রেতাদের আকৃষ্ট করছে। প্রতিদিন ভোর থেকেই নাসিরনগর বাজারে নতুন সবজি কিনতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।

তবে বাজারে নতুন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দাম এখনো অনেক ক্রেতার নাগালের বাইরে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিক্রেতারা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

error:

নাসিরনগরের বাজারে শীতের আগাম সবজি, দামের দিকে তাকিয়ে ক্রেতারা

আপডেট সময় ১০:৩০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬